শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজী: ধর্ম উপদেষ্টা

এ বছর হজ্বে বাড়ি ভাড়া কমানোর কারণে বেচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করা হাজিরা বলে জনিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করা পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজ্বীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ