শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনা আমাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করেছিল: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ তৈরি করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কাছে এসেছি। যেই বাংলাদেশ থাকবে বৈষম্যমুক্ত এবং প্রতিষ্ঠিত হবে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র। আমরা ১৪ জুলাই এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই সারাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু শেখ হাসিনা আমাদের সেই আন্দোলনে উপর স্টিমরোলার চালিয়েছে। আমাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। যার কারণে (১৫ জুলাই) থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে ভোলা প্রেসক্লাব চত্বরের সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, এই বাংলাদেশে কোনো মাফিয়ার স্থান থাকবে না। থাকবে না সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ।

তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছি। যে বাংলাদেশ হবে শ্রমিকের, যেই বাংলাদেশ হবে নারীদের, যেই বাংলাদেশ হবে দিনমজুরের। যে বাংলাদেশে থাকবে না কোন বৈষম্য। থাকবে না কোনো স্বৈরাচারের স্থান। আমাদের এই পদযাত্রায় আপনারা ভালোবাসি অনেক ত্যাগ দেখিয়েছেন। আপনারা অনেক আন্দোলন, সংগ্রাম করেছেন। যার কারণে ভোলায় শহীদের সংখ্যা বেশি।

ভোলার সমস্যা সম্ভাবনার বিষয়ে তিনি আরো বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস মজুদ রয়েছে। ভোলার গ্যাস ভোলায় কাজে লাগিয়ে উন্নত হোক এটা আমরা চাই। ভোলার মানুষ অনেক কষ্ট করে চিকিৎসা সেবা পায় না। এখানে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হোক ভোলাবাসির এ সকল দাবির সাথে আমরা একমত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ