শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবো: জামায়াত আমীর

শহীদ আবু সাঈদকে স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তোমাদেরকে কথা দিতে পারি- তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী আজ। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি।

পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও একইভাবে স্মরণ করছি।

জামায়াত আমীর বলেন, তোমাদেরকে কথা দিতে পারি- তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ