চট্টগ্রাম জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসা পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করিম চরমোনাই পীর।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরিদর্শনে আসলে লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীসহ মাদরাসার শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে লালখান বাজার মাদরাসার মসজিদে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইসলামের বৃহত্তম স্বার্থে আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐকবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে।
পীর বলেন, বর্তমানে ইসলাম ও মুসলমানদের জন্য ক্রান্তিকাল চলছে। দেশে এক সংকটাপন্না অবস্থা বিরাজ করছে। এই দুরাবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং পতিত ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা বেলাল নুর আজিজী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, সেক্রেটারী আল ইকবাল, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ সগীর চৌধুরী প্রমুখ।











