জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আ’লীগের সন্ত্রাসী হামলা, দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুত্রবার (১৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এটি অনুষ্ঠিত হবে।
সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ শেখ।











