দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলমী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশে গণহত্যা চালিয়েছে। সাঈদীর রায় পরবর্তী সময় গণহত্যা চালিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে খুন হয়েছে অনেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আবরার ফাহাদ। এরপর জুলাইয়ে এসে সরকার আরেক গণহত্যা চালিয়েছে তারা।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সে লক্ষ্যে জামায়াত ৭ দফা দিয়েছে, এটি আদায় করে নিতে আরেকটি বিপ্লব করতে হবে।











