শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এবড় অয়োজনে আমি মনের কথা বলতে পারিনি এটা আল্লাহর ইচ্ছা : হসপিটাল থেকে জামায়াত আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে নেওয়ার পরে দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, আমার খারাপ লাগে, এত বড় একটা অয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন, জাতির জন্য আমি মনের কথা স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এটা আল্লাহর ইচ্ছা। এরপরও শেষমেষ দুটি কথা বলার চেষ্টা করেছি। আগামীতে সুযোগ আসবে আরও কথা বলা যাবে।

শনিবার (১৯ জুলাই) ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক সব ধরনের পরীক্ষার পরে সন্ধ্যায় হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশ্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশে-বিদেশে যারা আমার এ সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যত দিন বেঁচে থাকি, আল্লাহ যেন মানুষের কল্যাণের জন্যই বাঁচিয়ে রাখে। আমার দ্বারা দেশ ও জাতির যেন কোনো ক্ষতি না হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ