শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করবে জমিয়ত

ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানান জমিয়তের প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী।

বিবৃতিতে তিনি জানান, আগামী ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচী ঘোষণা করেছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

উক্ত কর্মসূচী সফলের জন্য জেলা ও মহানগর নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। উক্ত কর্মসূচী ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ