শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সমাবেশে আসার পথে দুর্ঘটনায় নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে খুলনা যাবেন জামায়াত আমীর

গতকালের সমাবেশে আসার সময় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াত নেতার পরিবারকে সান্ত্বনা দিতে খুলনা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি ঢাকা থেকে খুলনা যাবেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, জামায়াত আমীর আজই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুলনার সফরসূচি পরে জানানো হবে।

তিনি আরও বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন। পরে তার কবর জিয়ারত শেষে আবারও ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নিহত হন মাওলানা আবু সাঈদ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ