spot_img
spot_img

গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সিয়াম সরকার (২২) নামে এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপি শ্যামপুর মডেল থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার সিয়াম সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। সে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ