বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক : নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াতসহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আলাপ–আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে।

রোববার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত জুলাই কারাবন্দিদের স্মৃতিচারণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি, তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সাথে সরকারপ্রধান ও দলের প্রধান হতে পারবে না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে, তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কী?

এর আগে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সভায় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আইনজীবী অধিকার পরিষদের নেতা মো. খাদেমুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ