বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আজ ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মরণে আজ সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫’। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হবে।

জানা যায়, আজ বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। এছাড়াও, কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। দুটি প্রামাণ্য তথ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ প্রদর্শিত হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’—একটি ড্রোন শো। এই অনুষ্ঠানে সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ