বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে হ্যাটট্রিক করেছেন। এখন ক্ষমতার জন্য তারা কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ক্ষমতায় গেলে আবার চ্যাম্পিয়ন হবে।

রোববার (২০ জুলাই) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, প্রথমবার বিএনপি একা নির্বাচন করেছে। টিকতে পারেনি। এরপর ওই যে বাকশালের কারণে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছিল, হজ করেছে, হাতে তসবিহ, কুরআন তেলাওয়াত করে। মানুষ ভাবছিল তওবা করছে। মানুষ ক্ষমতায় বসাইছে। কিন্তু ২০০১ এ আর ক্ষমতায় আসতে পারেনি। মানুষ ভেবেছে, খালেদা জিয়া প্রথমবার নতুন ক্ষমতায় গেছে, নতুন প্রধানমন্ত্রী, নতুন রাষ্ট্রপতি। এবার বিপুল ভোটে আমরা ক্ষমতায় বসাইলাম। দুর্নীতিতে হ্যাটট্রিক করলো। মেয়দ পূরণ করতে পারেনি। মাঝখানে একটা সরকার আসলো মাইনাস টু ফর্মুলা নিয়ে।

তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গিয়ে কী করলো সবাই দেখেছেন। ২০২৪-এর জুলাাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ জীবন দিল। এখন বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি করছে, আপনারা দেখছেন। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে, এরা ক্ষমতায় আসলে আবার চ্যাম্পিয়ন হবে। আজকে যারা নেতা-নেত্রীর মব্বতে গদগদ, তখন কাউকে কাছে পাওয়া যায়নি।

জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা কেন্দ্রীয় সেক্রেটারী মুফতি মনসুর আহমাদ সাকীসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ