বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামী তিন দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এ শোকাবহ পরিস্থিতিতে আগামী তিন দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সব অনুষ্ঠান স্থগিত থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ