বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য হাসনাত-সারজিসদের দোয়া মোনাজাত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ঢাকা যাওয়ার পথে ফেনীতে নামেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে অভ্যুত্থান শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন তারা।

সোমবার (২১ জুলাই) বাদ এশা মহিপাল জামে মসজিদে এ মোনাজাতে অংশ নেন তারা।

জানা যায়, বাদ এশা মহিপাল জামে মসজিদে অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নেন হাসনাত ও সারজিস। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সন্তান হারানো স্বজনদের বর্ণনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ