উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটির ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন নতুন ছিল বলে জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়। ব্লাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। গল্প বানানোর সুযোগ নেই এখানে। ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখা দেখতে হবে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) এসব কথা জানান তিনি।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু, বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। এ পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











