spot_img
spot_img

দুর্ঘটনা নিয়ে লুকানোর কিছু নেই; গুজবে কান না দেওয়ার আহ্বান বিমান বাহিনী প্রধানের

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো লুকানো বা গোপন করার কিছু নেই বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়া সামাজিক মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।

বিমান বাহিনী প্রধান বলেন, একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিলো। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

বিমান বাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূলক লক্ষ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ