বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চাঁদাবাজি মামলায় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নন: মন্ত্রণালয়

চাঁদাবাজির মামলায় আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

আজ রবিবার (২৭ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৭ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

সংবাদটি সর্বৈব মিথ্যা। এর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনও ছাত্র প্রতিনিধি বা কোনও ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনও অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন করবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও সংশ্লিষ্টতা নেই।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একইসঙ্গে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করার আগে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই এবং আরো দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা যাচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ