বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল শনিবার (২ আগস্ট) হওয়ার কথা রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। একই সঙ্গে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে আমীরের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আমাদের প্রিয় রাহবারের (নেতা) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই নফল ইবাদত করুন। নফল নামাজ, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই।
তিনি বলেন, আসন্ন জুমার দিন মসজিদে-মসজিদে আমরা সবাই মিলেমিশে দোয়া করতে পারি। যেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা দিয়ে আবার দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন।











