বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ