বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঐকমত্য কমিশনের আচরণে নিন্দা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন

ঐকমত্য কমিশনের আচরণে নিন্দা-ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, নিম্নকক্ষে পিআর না হলে জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। পিআর নিয়ে গণমানুষের মধ্যে সাধারণ ঐক্য তৈরি হয়েছে। দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাত করার নিমিত্তে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সাল থেকে পিআর নিয়ে কাজ করে আসছে। সাম্প্রতিক পিআর নিয়ে জনমত গড়ে তুলেছে, রাজনৈতিক যূথবদ্ধতা গড়ে তুলেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় পিআরের পক্ষে জোরালো অবস্থান জানিয়েছে। লিখিতভাবে পিআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। আমাদের প্রতিনিধিরা ঐকমত্য কমিশনের আলোচনায় বারংবার এটাকে এনেছেন।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনার এজেন্ডাতে নিম্নকক্ষে নির্বাচন পদ্ধতি বিষয়টিই অন্তর্ভুক্ত করা হয়নি। গতকাল (বৃহস্পতিবার) আমাদের প্রেসিডিয়াম সদস্য বিষয়টি এজেন্ডাভুক্ত করার দাবি জানালেও রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করা হয়। নিম্নকক্ষে পিআরের আলোচনাকে এজেন্ডাভুক্ত না করা এবং আলোচনা তুলতে বাধা দেওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের আচরণের নিন্দা প্রকাশ করছে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ