বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জাতিকে এগিয়ে নিতে ড. ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি: সালাহউদ্দিন

ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভিশনকে বিএনপি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দক্ষিণ বা উত্তরপন্থি নয় বিএনপি বাংলাদেশপন্থি বা মধ্যপন্থি দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।

নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন হবে প্রত্যাশা রেখে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী।

তিনি আরও বলেন, জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ