বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

এই প্যা‌নে‌লে ভি‌পি প‌দে লড়‌বেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখার সাবেক সভাপতি ইয়াসির আরাফাত, জিএস পদে লড়বেন ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ আলাউদ্দিন।

সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন:
আবু বকর (শিক্ষা ও গবেষণা), মোহাম্মদ আলী (ইসলামিক স্টাডিজ), প্লাবন আহমেদ (ইইই), আ. রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ), ইলিয়াস তালুকদার (আইবি), জুরাইয়া আক্তার (মলিকুলার সাইন্স), মুঈনুল ইসলাম (ইসলামের ইতিহাস), ইয়াসিন আরাফাত (সমাজবিজ্ঞান), ইমরান হোসাইন (ব্যাংকিং), ইসমাইল হোসাইন (ইসলামের ইতিহাস), সাব্বির আহমেদ (ইতিহাস), মানসুরুল হক শান্ত (ফিন্যান্স), মোসা. হাবিবা (ভাষাবিজ্ঞান), শাহরিয়ার জাবির (আইন), ওমর ফারুক (ইসলামিক স্টাডিজ), আফজাল হোসাইন সিয়াম (আরবী), নূরুল জান্নাত মান্না (আরবী), ইকরামুল কবির (ইসলামিক স্টাডিজ), আরিয়ান মাহমুদ রাসেল (ইসলামিক স্টাডিজ), মোহাম্মদ রিয়াদ (ওএসএল), রেজাউল করিম (আরবী), এরফান মোহাম্মদ (জার্নালিজম), জাকিয়া মুন (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন), আব্দুর রহিম (ইসলামিক স্টাডিজ) এবং আব্দুর রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ)।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ