spot_img
spot_img

জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।

তিনি বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি এলে দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। জান্নাতুল ফেরদৌস ভোট গণনাকেন্দ্রে আসেন। এ সময় সিনেট হলের দরজার সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানতে পেরেছি, হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ