spot_img

শরিয়াহ আইন কার্যকর না হওয়া পর্যন্ত হামলা চলবে: টিটিপি

পাকিস্তানে শরিয়াহ আইন কার্যকর না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরীকে তালেবান পাকিস্তান (টিটিপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত হয়। পরে এ বিস্ফোরণের দায় স্বীকার করে সংগঠনটি একটি বৃবতি দিয়েছে। সে বিবৃতিতেই এ হুঁশিয়ারি উচ্চারণ করে টিটিপি।

বিবৃতিতে বলা হয়, “তারা আরও হামলা চালাবে যতক্ষণ না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরিয়াহ আইন কার্যকর করা হচ্ছে।”

মঙ্গলবারের হামলার বিষয়ে বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার কমিশনের ওপর হামলা চালিয়েছেন। পাকিস্তানের অন ইসলামী আইন অনুযায়ী রায় প্রদান করা বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ