রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

একটা খারাপ কথা বলতে হয়, জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীর বিষয়ে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল।”

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীকে ধর্ম বিকৃতকারী বলে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এরা ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদবাদে বিশ্বাস করে। এরা ইসলামে বিশ্বাস করে না। এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?” যারা বাংলাদেশ চায়নি তারাই এখন বাংলাদেশে ভোট চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ