রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ছল করে ক্ষমতায় থাকার সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের : নাগরিক ঐক্যের সভাপতি

অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।

বৃহস্পতিবার আজ (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।

তিনি আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ