রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক

চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল নারীর শিক্ষা ও ক্ষমতায়ন। জামায়াতের নারী নেত্রীরা আলোচনায় অংশ নিয়ে নারী শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মার্কিন প্রতিনিধি নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিষয়টি স্বাগত জানান।

এসময় মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামের মৌলিক শিক্ষা। তিনি আমিরে জামায়াতের বক্তব্য পুনরুল্লেখ করে বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক।

এতে উপস্থিত ছিলেন, আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, জামায়াতের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন এবং সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান।

বৈঠকে চট্টগ্রামসহ দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

সভা শেষে উভয়পক্ষ মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি, সামাজিক সহাবস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ