রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ফখরুল

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগির’ দেশে ফেরার বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই আমাদের নেতা খুব শিগগির আমাদের মধ্যে আসবেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশা আল্লাহ। আমরা সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা-ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ