spot_img

চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করছে সেনাবাহিনী; হাদির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, হাদির অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। একইসঙ্গে তার চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল থেকে জানানো হয়, হাদির অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন পড়ছে। হাদির রক্তের গ্রুপ–‘বি’ নেগেটিভ। চিকিৎসকরা জানিয়েছেন, ওসমান হাদির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার জরুরি রক্ত প্রয়োজন। সেনাবাহিনী এরই মধ্য রক্তের ব্যবস্থা করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ