বুধবার | ৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দুই বছরের বেশি সময় পর সৌদি সফরে এরদোগান

দুই বছরেরও বেশি সময় পর সৌদি আরব সফরে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সফরে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

এএফপি জানায়, ২০২৩ সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। সেবার বিনিয়োগ ইস্যুতে তিনি সৌদি আরবে গেলেও এবার ঠিক কী কারণে সফর করছেন, তা জানায়নি আঙ্কারা। সফরের বিষয়ে কিছু বলেনি রিয়াদও।

তবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, এ সফরে দেশ দুটির মধ্যে সহযোগিতা গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এরপর এরদোগান কায়রো যাবেন।

রিয়াদে এই সাক্ষাৎটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েক দিন আগে। আরব কর্মকর্তারা এএফপিকে মঙ্গলবার জানিয়েছেন, আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ