ইসলামী আন্দোলন বাংলাদেশর আমির মুফতী রেজাউল করীম বলেছেন, ওয়াশিংটন ও দিল্লির কথায় আর কখনো বাংলাদেশ চলবে না। আগামী দিনের বাংলাদেশ চলবে ইনসাফের ভিত্তিতে জনগণের অধিকার আদায়ের ভাষায়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ইসলামি শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করার চেতনায় বিশ্বাসী হয়ে তার দল যখন এগিয়ে যায়; তখন জামায়াত ইসলামী বলেছে শরিয়ার ভিত্তিতে নয়, দেশ চলবে দেশের প্রচলিত নিয়মে। দেশের প্রচলিত নিয়ম গত ৫৪ বছর ধরে চলছে।
তিনি বলেন, এ নিয়ম কখনো অন্যায়, অপরাধ, গুম, খুন, অনিয়ম, দুর্নীতি বন্ধ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন সেখানে কীভাবে জোট গঠন করতে পারে তাদের সাথে। এজন্য দেশের ও জনগণের স্বার্থে ইসলামী আন্দোলন এককভাবে হাতপাখা নিয়ে সবার সামনে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা নিয়ে বিজয় অর্জন করতে চাই আমরা।











