বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা, রোববার ঢাকায় জনসমাবেশ বিএনপির

ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান।

রিজভী বলেন, ঢাকা মহাগরীতে দলের সর্বশেষ যে কর্মসূচি ছিল, তা ৯ ফেব্রুয়ারি না করে ৮ ফেব্রুয়ারি করা হবে। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।

রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ