শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইনকিলাব মঞ্চের জাবের-আম্মার-জুমা-শান্তাসহ আহত অনেকে

শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, এ সময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংগঠনটি জানিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা নাগাদ, শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ