শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শাহবাগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, শাহবাগ মোড়ে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তের মধ্যে শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে এবং আন্দোলনকারীরা আশপাশের এলাকায় দৌঁড়ায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ