শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ শিক্ষার্থীরাদের

ঢাকায় আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন জুলাইযোদ্ধা ও শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যসহ হুকুমদাতাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় চব্বিশের জুলাইয়ের চেতনাবিরোধী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে জুলাইযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা বিক্ষোভ শেষে রংপুর টাউন হল সংলগ্ন সড়কের সামনে অবস্থান নেন।

এ সময় তারা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির-জাবির’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মাদ জামিল হোসেন, জুলাই আন্দোলনের সংগঠক রাজিমুজ্জামান হৃদয়, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির প্রমূখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ