শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাচার করা অর্থ ফেরত আনতে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা জনগণের সম্পদ। এই অর্থ ফেরত আনার জন্য প্রয়োজন হলে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরপর ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত সাড়ে ৮টার দিকে আরেক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের এক নেতা আমাদের গুপ্ত বলেছেন, “এটি পুরোনো কাসুন্দি। এটি ঘেঁটে কোনো লাভ নেই।” এ বক্তব্যকে মাফ করে দিলাম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ