‘ভোটকেন্দ্রে বোরকা টোরকা দাড়ি দেখে যদি সন্দেহ হয়, তাহলেই ধরে ফেলবেন’ নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন কুমিল্লা-৫ বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীন।
তিনি বলেন, আবারো নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। ভোটের শুরুতে ব্যালট বাক্স চেক করবেন । ভোট যখন ক্লোজ হবে তখন এটা চেক করবেন । যদি কোনো বোরকা টোরকা দাড়ি দেখে সন্দেহ হয়, সেখানেই ধরে ফেলবেন ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভার তিনি এসব কথা বলেছিলেন বিএনপির এই প্রার্থী।
তিনি বলেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আমার বুড়িচং ব্রাহ্মণপাড়া ১৪২টা কেন্দ্র। আমি বলছি, ইনশাআল্লাহ ১২ তারিখে ১৪২টা কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক লাখ ধানের শীষের কর্মীরা সেন্টারে সেন্টারে থাকবে । কেউ দুই নম্বরি করার চেষ্টা করবেন না । আমিও করতাম না আমনেরাও কইরেন না ।
তিনি আরও বলেন, একটা একটা কইরা মানুষে ভোট দিলে জনগণের জনপ্রিয়তা নিয়েই এমপি হতে চাই । আবারও বলছি, দল-মত নির্বিশেষে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন, দেশনেত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ও তারেক রহমানের জন্য দোয়া করবেন ।











