ঢাকা-১১ আসনে এনসিপির মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করেছেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এ রিট দায়ের করা হয়। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন যা তিনি গোপন করেছেন। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানান।
এদিকে বিদেশি নাগরিকত্ব ইস্যুতে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা নাহিদ ইসলামের আপিল মঙ্গলবার শুনানি হতে পারে।











