হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সহ-সভাপতি মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মোহাম্মদপুরে বাংলদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা নোমানী ছিলেন হেফাজতে ইসলামের পল্টন জোনের একজন দায়িত্বশীল নেতা। তিনি অত্যন্ত নরম স্বভাবের, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তার ইন্তেকালে সহকর্মী, অনুসারী ও ধর্মপ্রাণ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সইবার তাওফিক দান করুন, আমিন।











