পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল ক্বমর জাভেদ বাজওয়া নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তিনি বাসার ওয়াশরুমে পিছলে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায়ও জখম হয়। ঘটনার পরপরই তাকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠজনেরা আরও বলেছেন, তার অবস্থা স্থিতিশীল।
সূত্র : এ আর ওয়াই নিউজ, ডেইলি পাকিস্তান











