কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন। পাশাপাশি যাত্রী টার্মিনাল ভবনে সীমিত মাত্রার ক্ষয়ক্ষতিও হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই অনুমোদিত জরুরি ব্যবস্থা কার্যকর করা হয়। দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপদ করা হয়।
কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে। আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানানো হয়েছে।
সূত্র : আল জাজিরা











