spot_img

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

ব্রিটেন মধ্যপ্রাচ্য থেকে তার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে।

ব্রিটিশ ⁠পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, এই অঞ্চলে আনুমানিক ৩ লাখ মানুষ তাদের উপস্থিতি নিবন্ধন করেছেন।

কুপার স্কাই নিউজকে বলেন, ‘আমরা বিস্তৃত বিকল্পের দিকে নজর দিচ্ছি। বিশেষ করে ভ্রমণশিল্পের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনে সরকারিভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার চায় আকাশসীমা পুনরায় চালু হোক। ভ্রমণ শিল্পের সঙ্গে সমন্বয় করে দ্রুত মোতায়েন দল পাঠিয়ে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ