spot_img
spot_img

আমেরিকা-ইসরাইল জোটের হামলায় ইরানের অন্তত ৯ হাসপাতাল ক্ষতিগ্রস্ত

আমেরিকা-ইসরাইল জোটের হামলায় ইরানের অন্তত ৯টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি। তিনি জানিয়েছেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে ৫টি তেহরানে এবং বাকি ৪টি অন্য শহরে অবস্থিত।

সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই বক্তব্যে ঘটনার স্থান ও ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরা হয়েছে। তবে এ ঘটনায় নির্দিষ্ট দিন, তারিখ বা সময় উল্লেখ করা হয়নি।

ফাতেমেহ মোহাম্মদ বেইগি বলেন, হামলার শিকার ৯টি হাসপাতালের মধ্যে ৫টি রাজধানী তেহরানে রয়েছে। বাকি ৪টি হাসপাতাল দেশের অন্য শহরগুলোতে অবস্থিত।

একইসঙ্গে তিনি বলেন, ইরানের রাজধানীর গান্ধী হাসপাতাল পুরোপুরি খালি করে ফেলা হয়েছে। ওই হাসপাতালের সব রোগীকে অন্য চিকিৎসা প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ