spot_img
spot_img

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে এবার ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরামকোর সবচেয়ে বড় রিফাইনারি রাস তানুরায় আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে খবর এসেছে।

বুধবার (৪ মার্চ) এ ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

সোমবারের জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করে বলেছিল, তারা কেবল মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকেই নিশানা করছে। আরামকোতে ইরান হামলা করেনি, ইসরাইল সেখানে ‘ছদ্মবেশী হামলা’ চালিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ