spot_img

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরাইলের হামলা

ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরাইল।

দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরাইলের বিমানবাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে আদ্রাই বলেন, ইসরাইলের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

তিনি বলেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরাইলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ