মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের কাছে ১৫১ মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান জরুরি অবস্থায় ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রি করা প্রয়োজন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে এবং একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সাহায্য করবে।’ ইসরাইল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এখনো আছে।’ এই প্যাকেজে বোমা, রসদ ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আল জাজিরা










