spot_img

যুদ্ধাপরাধ করছে ইরান: ইসরাইল

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান।

শুক্রবার (৬ মার্চ) এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, “ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং ইসরাইলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এই বোমা তারা ব্যবহার করেছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।”

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ