নরওয়ের ওস্লোর মার্কিন দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নরওয়েজিয়ান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে দূতাবাসের প্রাঙ্গণে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ ১টা জিএমটি সময় দূতাবাসের অভ্যন্তরে শোনা গিয়েছিল।
এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি বা কারণ সম্পর্কে কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া, কেউ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
সূত্র: হুরিয়াত রেডিও










