spot_img

চাঁদ দেখা যায়নি: সৌদিতে শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় এবার সৌদি আরবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে।

সোমবার (১৮ মার্চ) সৌদি প্রেস এজেন্সি জানায়, দেশটির সুপ্রিম কোর্ট সৌদি আরবজুড়ে মুসলমানদের প্রতি শাওয়ালের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছিল। দিনটি ছিল ১৪৪৭ হিজরির রমজানের ২৯তম দিন। শাওয়ালের চাঁদ দেখার ওপরই দেশটিতে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনা নির্ধারিত হয়।

সুপ্রিম কোর্ট বলেছিল, কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। আদালতে পৌঁছাতে সহযোগিতার প্রয়োজন হলে নিকটস্থ কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছিল।

এ ছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাদের দেশজুড়ে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিগুলোতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়। আদালত জোর দিয়ে বলেছিল, এ ধরনের অংশগ্রহণ নেক কাজে পারস্পরিক সহযোগিতা বাড়ায় এবং এতে সব মুসলমান উপকৃত হন।

এরপর চাঁদ দেখা না যাওয়ার তথ্য নিশ্চিত করে দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন। ফলে সৌদি আরবে এবার ৩০টি রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপিত হবে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি, ইনসাইড দ্য হারামাইন ও আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ